হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রের চেয়ে স্থানীয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৈমুরের দাবি, প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত তাঁর ১৭ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবমুখর ভোটের পরিবেশকে অশান্ত করে তুলেছে বলেও জানিয়েছেন এই মেয়র পদপ্রার্থী।

তৈমুর বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করছে।’ এ সময় তাদের ছেড়ে দেওয়ার দাবিও করেন তৈমুর আলম খন্দকার।

তৈমুর আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। ১৩ নম্বর ওয়ার্ড আমার কেন্দ্র। যেখানকার কাউন্সিলর আমার ছোট ভাই। আর ১২ নম্বর ওয়ার্ড তাদের দলীয় সংসদ সদস্যের এলাকা। নিজদের কেন্দ্রকে নিজেরাই ঝুঁকিপূর্ণ মনে করছে।’

নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়ে তৈমুর বলেন, ‘মরে গেলেও মাঠ ছাড়ব না। নেতাকর্মীরা মাঠে থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি। মাঠে থাকব, পালিয়ে যাইনি।’ সংবাদ সম্মেলনে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা। 

আরও পড়ুন:

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার