হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজের তালিকায় একই পরিবারের ৪ জন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফতুল্লার ধর্মগঞ্জে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট সাতজনের নাম পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবদুল্লাহ আল আরেফিন সকালে ব্রিফিংকালে জানান, অন্তত আটজন যাত্রী নিখোঁজ রয়েছেন দুর্ঘটনার পর থেকে। তবে রেড ক্রিসেন্টের তৈরি করা তালিকায় মোট সাতজনের নাম পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। 

তালিকাভুক্ত হওয়া নিখোঁজরা হচ্ছেন, বক্তাবলীর মধ্যনগর এলাকার রাজু সরকারের ছেলে সাব্বির, ধর্মগঞ্জ এলাকার ইদ্রিস আলীর ছেলে আবদুল্লাহ, উত্তর গোপালনগর এলাকার রেকমত আলীর ছেলে মোতালেব, জিয়াসমিন, শফিকুল ইসলামের ছেলে তাসনিম, তামিম, তাসফিয়া। 

এদের মধ্যে জিয়াসমিন, তাসনিম, তামিম ও তাসফিয়া একই পরিবারের সদস্য। 

বিষয়টি নিশ্চিত করে রেড ক্রিসেন্টের সদস্য জয় দত্ত বলেন, আমাদের তালিকায় এই চারজন একই পরিবারের সদস্য বলে জানতে পেরেছি। বাকি একজনের নাম পরিচয় জানার চেষ্টা করছি। 

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার