হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পায়ে হেঁটে রাজধানীর পথে কর্মজীবী সাধারণ মানুষ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে গাড়ি কম থাকায় পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে সাধারণ মানুষ। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এমন চিত্র দেখা যায়।

সড়কে আজকের পত্রিকার এই প্রতিনিধির সঙ্গে কথা হয় নাদিমুল ইসলাম নামের বেসরকারি অফিসের এক কর্মকর্তার। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ পড়েছি বিপদে। আরেকজনের চাকরি করি, এই পরিস্থিতিতে অফিসে না গেলেও বেতন কাটবে। অফিসকে জানাইলাম, সড়কে অনেক পুলিশ, গাড়ি নাই, কীভাবে আসব? তার পরেও অফিস থেকে বলছে যেকোনো উপায়ে আসতে, না হলে বেতন কেটে দেওয়া হবে।’

নাম না প্রকাশ করার শর্তে একজন নারী পোশাককর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ৭টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো কোনো গাড়ি পাই নাই। এখন কী করমু, পেটের দায়ে চাকরি বাঁচাতে হলে তো আমার যাওয়াই লাগব। অফিসে কি আমাগো গরিব মানুষের কথা বুঝব? এমনিতেই দেরি হইয়া গেছে, এখন অফিসে পায়ে হাঁইটা যাইতে ৪৫ মিনিট সময় লাগব।’

ওই নারী আরও বলেন, ‘এখন অফিসে ঢুকলে উপস্থিত লেট দেখাইব। তখনই তো জরিমানা হইয়া যাইব। এখন না গেলে তো পুরাই কাইট্টা দিব। এখন যা-ও একটু পামু, তখন তা-ও পাইতাম না।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে, তাই অনেক মানুষ হেঁটেই যাঁর যাঁর কর্মস্থলে যাচ্ছেন।’

ওসি আরও বলেন, ‘আমরা কাউকে কোথাও যেতে বাধা দিইনি। সন্দেহ হলে পুলিশ তাঁকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছে।’

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার