হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, রায়হান পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি এলাকার ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের কাছে চাঁদাবাজি করতেন বলে স্থানীয়দের অভিযোগ। আজ সকালেও একটি গ্যারেজের মালিকের কাছ থেকে তিনি ৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

ওসি আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ‘মুখে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন’ পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ‘পুরোনো দ্বন্দ্ব’ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ওসি মান্নান আরো বলেন, নিহতের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

মহাসড়কের ওপর গড়ে ওঠা পাঁচ শ অবৈধ দোকানপাট উচ্ছেদ