হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আবুল হাশেম ও তাঁর চার ছেলেসহ ৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার রাতেই তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাশেম (৭০), তাঁর ছেলে হাসীব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীম (২১)। আর বাকিরা হলেন সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশীদ (৫৪), হাশেম ফুডস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার কাম অ্যাডমিন মো. সালাউদ্দিন (৩০)। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারো যদি ন্যূনতম গাফলতি থাকে, তাহলে শাস্তির আওতায় আনা হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনের ঘটনা ঘটে। টানা ২০ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উদ্ধারকাজ চলাকালে ফায়ার সার্ভিস চারতলা থেকেই ৪৯টি মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার