হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। সে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত। মৃত্যুবরণকারী দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শনিবার বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে টিকটকে আসক্ত থাকার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার