হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, উপজেলার সর্ববৃহৎ হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার। এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। রাণীনগর উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন।

কিন্তু সড়কের দুই পাশে পাকা রাস্তার অংশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়। ভোগান্তি লাঘবে অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। এরপরও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারও গত সপ্তাহে মাইকিং করা হয়। তারপরও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান ও রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল উপস্থিত ছিলেন।

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, সড়ক অবরোধ

বাবা-ছেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ছেলে নিহত, বাবা আহত

রাণীনগরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাতে ছিনতাই, আহত ২

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

পুকুরে মরে ভেসে উঠেছে সব মাছ, দিশেহারা মাছচাষি

বদলগাছীতে আগুনে পুড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ধামইরহাটে বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, দিশেহারা কৃষক

বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নওগাঁয় ৯ যুবকের দাফন সম্পন্ন, শোকাতুর তিন গ্রাম