হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে ওয়াহেদ মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বাজে রাউতাল গ্রামে এই ঘটনা ঘটে।

ওয়াহেদ মন্ডল ওই এলাকার মৃত কেকারু মন্ডলের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ওয়াহেদ মন্ডল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। আজ তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা ছিল। সকালে নিজ ঘরের আড়া থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম