হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

র্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান ঈদের জামাতে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অর্ধলক্ষাধিক মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাজ মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইনস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার দুই হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাত শেষে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বিশ্বের সব মুসলিমের জন্য দোয়া কামনা করে বলেন, ‘মুসলমানদের নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’ এ সময় তিনি দেশ ও জাতির জন্যও দোয়া প্রার্থনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আমার মাধ্যমে নগরবাসী যেন পরিপূর্ণ সেবা পান, আল্লাহর কাছে সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’

আদালতে স্বীকারোক্তি: নেশার টাকা জোগাতে গলার চেইন নিয়ে শিশুকে হত্যা

নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যানকে চাপা দিল বাস, নারীসহ নিহত ২

জামালপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

চার বছরের শিশুর লাশ মিলল প্রতিবেশীর চুলায়

চলন্ত ট্রেনে শিশুর জন্ম

ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে ৪ আসামির জবানবন্দি

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের মামুন মারা গেছেন

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাককানইবি ছাত্রীর মৃত্যু