হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে আজ মঙ্গলবার সন্ধ্যায় লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষের পর সড়কে যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে লরির সঙ্গে অটোরিকশার (স্থানীয়ভাবে মাহিন্দ্রা হিসেবে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক লরিটি নিয়ে দ্রুত সটকে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এ সময় উপস্থিত লোকজন আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

নান্দাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কলেজছাত্র ইকবাল হত্যা: ময়মনসিংহে ৭ জনের মৃত্যুদণ্ড

ভালুকায় টেক্সটাইল কারখানার বর্জ্য নিষ্কাশন লাইন সিলগালা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ময়মনসিংহে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

মমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ২ নেতাকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

বজ্রপাতে সুনামগঞ্জ ও ময়মনসিংহে ৭ জনের মৃত্যু