হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈদের দিন তারাকান্দায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঈদের দিনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) এবং রীতি আক্তার (৮)। রীতি আক্তারের পূর্ণ ঠিকানা জানাতে পারেনি পুলিশ। নিহত দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন।

শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ–নেত্রকোনা সড়কের খিচা বান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা খিচা বান্ডারির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রীতি আক্তার নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর রীতি আক্তার নামে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজন রীতির বাবা এবং অন্যজন তার ভাই বলে জানা গেছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত রুবেল মিয়ার মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

আদালতে স্বীকারোক্তি: নেশার টাকা জোগাতে গলার চেইন নিয়ে শিশুকে হত্যা

নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যানকে চাপা দিল বাস, নারীসহ নিহত ২

জামালপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

চার বছরের শিশুর লাশ মিলল প্রতিবেশীর চুলায়

চলন্ত ট্রেনে শিশুর জন্ম

ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে ৪ আসামির জবানবন্দি

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের মামুন মারা গেছেন

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়