হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, ২ যুবক নিহত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পুরা-দীঘিরপাড় সড়কে বেশনাল কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুরা-দীঘিরপাড় সড়কে বেশনাল কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মহেশপুর এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে মোকসেদ গাজী (২৭) ও তাঁতিকান্দি এলাকার মোহাম্মদ হান্নানের ছেলে নাছির সৈয়াল (২৬)। গুরুতর আহত যুবক মহেশপুর এলাকার মো. মনির মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত ২টার দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বেশনাল কবরস্থান মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে কবরস্থানের দেয়ালে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজন। খানিক সময় পরেই পেছনে থাকা অপর মোটরসাইকেলচালক রমি সরদার ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই মোকসেদ মারা যান এবং গুরুতর আহত নাসির ও সোহাগকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এম আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু