হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শিক্ষার্থী শাহজালাল হত্যা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দীঘিরপাড়ে এ সি ইনস্টিটিউশন শ্রেণির ছাত্র শাহজালাল হত্যার ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে যোগ দেয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গিবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার ব্যাপারীর ছেলে।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারী শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থী শাহজালালের খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু