হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে স্কুলছাত্রের সন্ধানে মানববন্ধন শেষে থানা ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

থানায় থাকা গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মুন্সীগঞ্জে স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে মানববন্ধন শেষে সিরাজদিখান থানা ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, আজ সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা এতে অংশ নেন। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় হামলা চালায়। এ সময় পাঁচটি গাড়ি, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেছে।

সিরাজদিখান থানায় স্থানীয় ও শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মানববন্ধনকারীরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছে।

উল্লেখ্য, জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন