হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে রিফাত (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

​দণ্ডপ্রাপ্ত রিফাত উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

​মধ্যপাড়া বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক সেবনরত অবস্থায় রিফাতকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে এই সাজা ও জরিমানা করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ভাঙনকবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আজাদ, নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতুর আশ্বাস

ইছামতী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার