হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পুকুরে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ৩২৬টি সরকারি গুলি উদ্ধার

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

পুকুর থেকে উদ্ধার হওয়া গুলি। ছবি: আজকের পত্রিকা

‎মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৬টি সরকারি গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‎

‎গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।

‎ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ‎

‎ধারণা করা হচ্ছে,৫ই আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোনো দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল। ‎

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, পুকুরের তলদেশ থেকে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। এগুলো সরকারি গুলি।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন