হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

রাতে ‘অভিমানে’ বাড়ি ছেড়ে সকাল ফিরলেন লাশ হয়ে

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ পুরা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হৃদয় শেখ (২২) উপজেলার পুরা গ্রামের বাদশা শেখের ছেলে। দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওয়াসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শ্বশুরবাড়ি থেকে জামাই হৃদয় শেখকে ঈদের দাওয়াত না দেওয়ায় হৃদয় শেখের মা হাসিনা বেগম ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমের সঙ্গে ঝগড়া হয়। এতে হৃদয় শেখ অভিমান করে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। আজ সকালে বাড়ির পাশে পুরা ডি সি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের পাশে আজাহার খানের অনাবাদি জমিতে হৃদয় শেখের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে স্থানীয় পল্লিচিকিৎসক আবুল কালাম তাঁকে মৃত ঘোষণা করেন। 

দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু