হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রায়হান শেখ (১৫)। সে মোটরসাইকেলের চালক ছিল। অন্যদিকে আহত যুবকের নাম হৃদয় (১৮)। তাদের দুজনের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকা থেকে মাওয়ামুখি প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী রায়হান শেখকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এতে আহত হৃদয় (১৮) হাসপাতালে চিকিৎসাধী আছেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড