হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

নিখোঁজের ২ দিন পর মেঘনা থেকে যুবকের লাশ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুদিন পর মেঘনা নদীতে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

নিহত মো. বিল্লাল হোসেন (৩৫) উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। গতকাল শনিবার যুবক নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী খায়রুন নেসা লাকী।

পুলিশ ও স্বজনেরা জানায়, বিল্লাল হোসেন পেশায় জেলে ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন বিল্লাল। পরে তাঁর খোঁজ না পেয়ে গজারিয়া থানায় জিডি করা হয়।

আজ চর কালীপুরা এলাকার নদীর ঘাটে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গজারিয়া নৌ-পুলিশ ও থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

গজারিয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, খবর পেয়ে মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড