হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

১০ টাকা কেজি গরুর মাংস পেয়ে খুশি ৫২৩টি অসচ্ছল পরিবার

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুলের মাঠে আজ শনিবার সকালে ১০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ৫২৩টি অসচ্ছল পরিবারের কাছে ১০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতীকী মূল্য হিসেবে এই মূল্য নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে। মাত্র ১০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পেরে নিম্ন আয়ের এসব পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।

উপজেলার কামারখাড়া স্কুলের মাঠে আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় এই মাংস বিক্রি শুরু হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ছয় বছর ধরে একইভাবে এই কার্যক্রম পরিচালনা করছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন।

মাংস কিনতে আসা আয়েশা বেগম ও সামিয়া বেগম বলেন, ‘১০ টাকা এখন বাচ্চাদের দিলেও নিতে চায় না; অথচ আমরা সেই টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পেরেছি। এমন উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত।’

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাই, অসহায় মানুষ যেন মনে না করেন তাঁরা দান নিচ্ছেন। তাঁরা নিজের টাকায় সম্মানের সঙ্গে মাংস কিনে নিতে পারেন। সেই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে ১০ টাকায় মাংস বিক্রি করা হয়।’

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় ব্যবসায়ী খুন, ৫২ দিন পর লাশ উদ্ধার

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পকে জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

মুন্সিগঞ্জে অপহৃত যুবক ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

হাতকড়াসহ পালানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা