হোম > সারা দেশ > মৌলভীবাজার

দিনভর আন্দোলন শেষে মজুরি পেলেন চা-শ্রমিকেরা

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জে দেওরাছড়া চা বাগানে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে দেওরাছড়া চা-বাগানে তিন সপ্তাহ ধরে চা-শ্রমিকদের তলব বা মজুরি না দেওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ ও আন্দোলনে নামেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রমিকেরা পাওনা মজুরির দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে অফিস গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। বাধ্য হয়ে বাগান কর্তৃপক্ষ বিকেলে শ্রমিকদের মজুরি পরিশোধ করে।

জানা যায়, গত তিন সপ্তাহ ধরে দেওড়াছড়া চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক বাগানে না থাকায় শ্রমিকেরা মজুরি পাচ্ছিলেন না। এতে বিপাকে পড়ে কয়েক শতাধিক চা-শ্রমিক ও তাঁদের পরিবার। চা-শ্রমিকেরা মজুরি দেওয়ার দাবি জানালেও বাগান কর্তৃপক্ষ নিশ্চুপ। দেওরাছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ১২ এপ্রিল শ্রম অধিদপ্তরের উপপরিচালক বরাবর একটি লিখিত আবেদন জানানো হয়। কিন্তু চার থেকে পাঁচ দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ সকালে চা-বাগানের বিক্ষুব্ধ শ্রমিকেরা বাগানের অফিসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা অফিসের মূল ফটকে তালা লাগিয়ে দেন।

কমলগঞ্জে দেওরাছড়া চা বাগানে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

দেওরাছড়া চা-বাগানের ব্যবস্থাপক সূত্রে জানা যায়, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাগানের একজন অনিয়মিত নারী শ্রমিক চিকিৎসারত অবস্থায় মারা যান। বাগানের পক্ষ থেকে ওই নারীকে প্রায় ১১ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। শ্রমিকেরা আরও বেশি টাকার দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁরা বাগান ব্যবস্থাপকের অপসারণ চান। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে বাগান ব্যবস্থাপক ছুটিতে চলে যান। এদিকে বাগানে ব্যবস্থাপক না থাকায় আটকা পড়ে শ্রমিকদের মজুরি।

দেওরাছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কর্মী বলেন, ‘তিন সপ্তাহ ধরে তলব বন্ধ। কয়েক শতাধিক চা-শ্রমিক কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা লিখিত আবেদন করেছে মজুরি দিতে, তারপরও দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই চা-শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন।’

বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, নিরাপত্তার কারণে দেওরাছড়া চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কিছুদিন আগে পদত্যাগপত্র কোম্পানির কাছে জমা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। বিকেলে চা-বাগানের শ্রমিকদের মজুরি দেওয়া শুরু হয়েছে।

দিনে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, টর্চ জ্বালিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রিয় শিক্ষক

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ১

ভবিষ্য তহবিলে টাকা দিচ্ছেন না ৫৮ মালিক

গরু চোরদের ধরে হাত কাটার নির্দেশ দিলেন এমপি মুজিবুর রহমান

সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মিথ্যা মামলা, প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন

ক্যামেলিয়ায় চিকিৎসা মিলছে না চা-বাগানের লক্ষাধিক শ্রমিকের

কমলগঞ্জে বালু তোলার দায়ে একজনের ৩ মাসের জেল

জমে উঠেছে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব

বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক