হোম > সারা দেশ > মেহেরপুর

চাঁদার দাবিতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে প্রবাসীর পরিবারকে হুমকি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুটি বস্তু পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট লিখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করে পুলিশ।

প্রবাসী মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এই ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মামা সালাম নেবেন। আশা করি, ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে। অনেক টাকা খরচ তাই না? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন, তাই আমরা সোশ্যাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে ০১৯৩৬-০২৪২৫৩ নগদ ১ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন, না দিলে ছেলে ও বিল্ডিং দুইটাই হারাবেন। নগদ বা বিকাশে যদি টাকা না দিতে পারেন, তাহলে নারগিসের বাথরুমের পেছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।’

উদ্ধার করা চিরকুট। ছবি: আজকের পত্রিকা

সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাঁদের নির্মাণাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড় লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা সকালে প্যাকেট দেখতে পেয়ে তাঁদেরকে খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমাসদৃশ বস্তু নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ভয়ভীতি দেখানোর জন্য বোমাসদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মেহেরপুরের গাংনী: ধান-গম ছেড়ে তামাক চাষ

অস্ত্র সন্দেহে মালপত্রসহ জামায়াতের তিনজন আটক, পরে মুক্ত

গাংনীতে ভুট্টাখেত থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার

গাংনীতে লোকালয়ে মুখপোড়া হনুমান, ক্ষুধা লাগলে ঘোরাঘুরি করে মানুষের আশপাশে

গাংনীতে এবার খেজুরের রস বেশি পাওয়ায় খুশি গাছিরা

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ