হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ‘হাত দিলে বাস্ট’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

বোমাসদৃশ বস্তু। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার সীমান্তবর্তী এলাকার তেঁতুলবাড়িয়া হাজীপাড়ার সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।

বোমাসদৃশ বস্তুটির গায়ে লেখা রয়েছে, ‘হাত দিলে বাস্ট, ভালো থাকিস, বাই বাই।’

সানোয়ার হোসেন পলাশের চাচাতো ভাই শামীম হোসেন বলেন, সকালে হাঁটতে বের হয়ে বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।

সানোয়ার হোসেন পলাশ বলেন, ‘কে বা কারা বোমাসদৃশ বস্তুটি রেখেছে, তা জানি না। এতে আমি এবং আমার পরিবারের সকলে আতঙ্কিত।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘তেঁতুলবাড়িয়া গ্রামের সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে বস্তুটি উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। তবে কে বা কারা এটি রেখেছে কেউ জানে না।’

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

গাংনীতে সাপের উপদ্রব বেড়েছে, আতঙ্কে গ্রামবাসী

গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ

গাংনীতে বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

গাংনীতে গরুবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ১০

গাংনীতে চুরির ১২ ঘণ্টার মধ্যে ১১ ভরি সোনা উদ্ধার, আটক ১

কাঠবাদাম ভেবে জিয়ালাগাছের ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু শঙ্কামুক্ত

গাংনীতে স্কুলে পচা ডিম সরবরাহের ঘটনায় ঠিকাদার নয়, শোকজ খেলেন প্রধান শিক্ষক

গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম সরবরাহের অভিযোগ সুশীলনের বিরুদ্ধে

চিরকুটে হুমকি—পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলব...‎