হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ভোক্তা-অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বীজের প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে মেসার্স মনিরুল ট্রেডার্স ও হানিফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য এবং পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ না থাকায় মেসার্স মনিরুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাসি গ্রিল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে হানিফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, বামন্দী বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া হানিফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ কর্তৃপক্ষকে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, গাংনী উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. মসিউর রহমান এবং পুলিশের একটি দল।

টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মালয়েশিয়ার পথে যাত্রা করে ১৪ বছর নিখোঁজ

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে