হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামে কক্সবাজারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএর টোলঘরের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাইরাখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সৈয়দ বাদশা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ২০টি নীল রঙের পলিপ্যাকে মোড়ানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

সিংগাইরে জমি জরিপে ঘুষ-বাণিজ্য, কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন সার্ভেয়াররা

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

ওএমএসের চাল-আটায় অনিয়ম করলে ছাড় নয়: মানিকগঞ্জের ডিসি

৩০ বছর তালাবদ্ধ লাইব্রেরি, বইয়ের আলমারিতে কবুতরের বাসা

দৌলতপুরে অবৈধ ৫ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন

১৮০ টাকায় ডাব বিক্রি করতে গিয়ে গুনলেন হাজার টাকা জরিমানা

ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচন ধরা লাশ