হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া দিক থেকে ঢাকার উদ্দেশে একটি যাত্রীবাহী বাস আসছিল। এ সময় বেপরোয়া গতিতে একটি পিকআপ ভ্যান বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার দিক থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোনায়েম খান (৪০) গুরুতর আহত হন। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন মাটির মসজিদ এলাকার বাসিন্দা। মোটরসাইকেলের পেছনে বসা তাঁর স্ত্রী জোসনা আক্তারও মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথেই মোনায়েম খান মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইছামতী নদীতে মিলল দানবাকৃতির গজার, জেলেদের মুখে হাসি

মানিকগঞ্জে তেল পরিমাপে কম দেওয়ায় জরিমানা

তেল পরিমাপে কারচুপি: মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

বিমানকে স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে: বিমানমন্ত্রী

অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে জরিমানা, ২৪ ড্রাম জ্বালানি জব্দ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জ্বালানি সংকটে আরিচা-কাজীরহাট নৌপথে স্পিডবোট বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

সিঙ্গাইরে আকস্মিক হল পরিদর্শনে শিক্ষামন্ত্রী