হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, ১৬ দিন পর মারা গেলে ছোট ভাইও

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের কামড়ে বোনের মৃত্যুর পর মারা গেল ছোট ভাইও। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাজিদুল (৩) নামের ওই শিশুর মৃত্যু হয় বলে তার চাচা বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মিরাজ বলেন, তাঁর ভাতিজি সামিরা আক্তার (৮) গত ৭ আগস্ট রাতে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আজ সামিরার ভাই সাজিদুলও মারা গেছে। 

তিনি বলেন, ‘৭ আগস্ট দুপুরে আমার ভাতিজি সামিরা ও ভাতিজা সাজিদুল, আমার ছেলে সজল ও মেয়ে রোজাসহ চারজন বাড়ির পাশে ভ্যানে করে ঘুরছিল। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের বাসায় পড়ে। একঝাঁক ভিমরুল তাদের কামড়ায়। ভ্যানটি চালাচ্ছিল আমার ছেলে সজল। সেসহ চারজন গুরুতর আহত হয়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করেন। আজ সামিরার ভাইও মারা গেছে। আমার ভাইয়ের আর কোনো সন্তান রইল না!’ 

সাজিদুল উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। 

বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের কামড়ে কয়েক দিন আগে মারা গেছে। আজ তার ভাতিজাও মারা গেছে।’

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ