হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় যুবদল নেতা হত্যা: নারীসহ আটক ২

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শামীমা তাবাসসুম লুবনা ও রনি সিকদারকে আটক করা হয়।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর করা হত্যা মামলার পর মূল রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছে পুলিশের একাধিক গোয়েন্দা দল। শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। আটক ব্যক্তিদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শামীমা তাবাসসুম লুবনা মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুণ্ডী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। অন্যদিকে আটক রনি শিকদার মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বীরেন্দ্রনাথ শিকদারের ছেলে। রনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে শাকেরের খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলের স্থানীয় শীর্ষ নেতারা।

‘এই নৃশংস কাজ যে করেছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র