হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

নাঈম খান। ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাঈমের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নাঈম খান নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় করা মামলায় তাঁকে আসামি করা হয়।

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম