হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে ট্রাক উল্টে প্রাণ গেল দুই মৌচাষির

মাদারীপুর প্রতিনিধি

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) ও একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন মৌচাষি জামালপুর থেকে ট্রাকে মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লিখন ও রানা নামে দুই মৌচাষি মারা যান। আহত হন আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর চালক পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০