হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর (৪৪) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। 

আজ রোববার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শহিদুল মাতুব্বর একই গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে। 

পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করছিলেন শহিদুল। এ সময় গ্রান্ডিং মেশিনের একটি তার থেকে বিদ্যুতায়িত হয়ে পড়েন শহিদুল। এ সময় প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে শহীদুলের পরিবারের লোকজন ঘরের মেইন সুইচ বন্ধ করে। গুরুতর অবস্থায় শহিদুলকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, নিজবাড়ির একটি ট্রলার মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক শহিদুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর: দেড় বছর থমকে ৮ কোটির সেতু নির্মাণ