হোম > সারা দেশ > মাদারীপুর

এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাইভেট কারে করে আসা ডাকাত দল গরু ব্যবসায়ীদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আজ বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তার সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শিবচরের পাঁচ্চর থেকে গরু কিনতে পিকআপযোগে টেকেরহাট যাচ্ছিলেন পাঁচ্চর এলাকার গরু ব্যবসায়ীরা। ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার কাছে এলে আগে থেকে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় পিকআপ থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করলে প্রাইভেট কারে থাকা ডাকাত দলের ৪ সদস্য এলোপাতাড়ি কুপিয়ে দুই ব্যবসায়ীকে আহত করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় ব্যবসায়ী রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ানকে (৬৭) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত রাজন মোল্লা বলেন, ‘আমরা পিকআপ নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। বন্দরখোলা চৌরাস্তার কাছে একটি প্রাইভেট কার রাস্তায় ছিল। আমরা ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। বিষয়টি দেখার চেষ্টা করলে চার ডাকাতেরা আমাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমাদের মতো কাজ করছি।’

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

শিবচরে হবে ত্রিমুখী লড়াই, কে হাসবেন শেষ হাসি

নির্বাচিত হলে মাদারীপুরকে একটি শিল্পনগরী গড়ে তুলব: খোকন

‘টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন’

শিবচরে প্রকাশ্যে আসা আ.লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

মাদারীপুরে বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে আ.লীগের নেতা-কর্মীরা

রাজৈরে ট্রাক উল্টে প্রাণ গেল দুই মৌচাষির

মাদারীপুর-১ আসন: বড় ‘ফ্যাক্টর’ আ.লীগের সমর্থকেরা

মাদারীপুরে ২৩টি ককটেলসহ যুবক আটক