হোম > সারা দেশ > মাদারীপুর

‘টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে হাতির বাগান মাঠে বিএনপির নির্বাচনী জনসভা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেছেন, ‘টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে তাকে বেঁধে রাখবেন। আমার রাজনৈতিক তৎপরতা দেখেই দল নমিনেশন দিয়েছে। আমি মনে করি, সৎ ও যোগ্য লোক যদি কাজ করে, তবে তা বিফলে যায় না।’

আজ সোমবার মাদারীপুর জেলার শিবচরের হাতির বাগান মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নাদিরা আক্তার বলেন, ‘আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিত। দল আমাকে নমিনেশন দিয়েছে। ১২ তারিখ জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশা আল্লাহ।’

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্যসচিব আজহুল হুদা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ায় কালকিনির যুবকের মৃত্যু

যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার

মাদারীপুরে দুই পরিবারের সদস্যদের মারামারি, নারীসহ আহত ৪

মাদারীপুরে ইজিবাইক খাদে পড়ে নিহত ১

সালিসে ডেকে নিয়ে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ঘর থেকে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ধানখেতে

মাদারীপুরে শকুনী লেকপাড়ে দর্শনার্থীদের ঢল

শিবচরে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত