হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ৮২ হাজার মিটার জাল জব্দ, ৫ জেলের জরিমানা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরায় ৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৮ কেজি ইলিশ মাছসহ ৮২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার ভোর থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। নিষেধ থাকা সত্ত্বেও পদ্মা নদীতে ইলিশ ধরায় ৫ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার ট্রলারও।

শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌ-পুলিশ সার্বক্ষণিক অভিযান চালাচ্ছে।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০