হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে হাইওয়ে পুলিশের অভিযান, ১২ ইজিবাইক জব্দ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।

এ সময় অবৈধ ১২টি ইজিবাইক জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্রাসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও, তা কেউ মানছে না। তাই এই মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা-পুলিশ অভিযানে নামে।

এ সময় ১২টি ইজিবাইক জব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২ হাজার ৫০০ টাকা করে ৭ হাজার ৫০০ ও একটি প্রাইভেট কারের কাগজপত্র সঠিক না থাকায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর: দেড় বছর থমকে ৮ কোটির সেতু নির্মাণ