হোম > সারা দেশ > মাদারীপুর

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালে আটকে মারা পড়ল শুশুক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় জেলেদের জালে আটকে পড়া একটি মৃত শুশুক উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ পুলিশ। 

শিবচর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি উদ্ধার করা হয় ৮ কেজি ইলিশ মাছ। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ‘রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত শুশুকটি আটকা পড়া অবস্থায় পায়।’

উল্লেখ্য, ইলিশ প্রজননের সময় হওয়ায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ শিকার, আহরণ, মজুত, পরিবহন ও বেচাকেনায় নিষিদ্ধ রয়েছে।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০