হোম > সারা দেশ > মাদারীপুর

ডাসারে মহাসড়কে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ভোরে সড়কের ওপরে এক বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে মারা যান। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিজয় রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির যানবাহনের আঘাত পেয়ে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ওই বৃদ্ধ। স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাঁর পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

মাদারীপুরে অবৈধভাবে মজুত ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

অবহেলায় নষ্ট হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাড়িটি

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানসহ ৭ প্রতিষ্ঠানে লুট

মাদারীপুরে ওরস আয়োজনকে ঘিরে উত্তেজনা, সতর্ক পুলিশ

মাদারীপুর কে আই হাসপাতাল: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর

শিবচরে মানব পাচার মামলায় পুত্রবধূ ও শ্বশুর গ্রেপ্তার

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুরে যাত্রীবাহী বাসে আগুন, নামতে গিয়ে ১ জনের মৃত্যু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন