হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুর প্রতিনিধি

মিম আক্তার। ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। আটক রিয়াদ খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে রিয়াদ খানের সঙ্গে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বুধবার দিবাগত রাতে মিমের মৃত্যুর বিষয়টি তাঁর পরিবারকে জানায় রিয়াদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরে লাশ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াদ খানকে আটক করা হয়।

মিমের চাচা মো. খবির হাওলাদার বলেন, ‘আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। তার বাবা নেই। ছোটবেলা থেকে আমি মিমকে লালনপালন করে বড় করেছি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও দোষীদের বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর: দেড় বছর থমকে ৮ কোটির সেতু নির্মাণ

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

শিবচরে হবে ত্রিমুখী লড়াই, কে হাসবেন শেষ হাসি

নির্বাচিত হলে মাদারীপুরকে একটি শিল্পনগরী গড়ে তুলব: খোকন