হোম > সারা দেশ > মাদারীপুর

দোকানে ঢুকে গেল কাভার্ড ভ্যান, নিহত ১

মাদারীপুর, প্রতিনিধি

ভেঙে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান দোকানের ভেতরে ঢুকে যায়। এতে দোকানদার ইলিয়াজ সরদার (৪০) মারা যান। এ ছাড়া আহত হয়েছে দুজন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইলিয়াজ সরদার একই উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে সমাদ্দার ব্রিজের কাছে এলে অপর দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় কাভার্ড ভ্যানটি ইলিয়াজের দোকানে ঢুকে যায়। এতে করে দোকানটি ভেঙে গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দোকানদার ইলিয়াজ। এ ছাড়া ঘটনাস্থলে আহত হয় নিহত ইলিয়াজের মেয়ে লাবনী আক্তার (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০