হোম > সারা দেশ > মাদারীপুর

ডাসারে গৃহবধূর লাশ উদ্ধার, চিকিৎসকের ধারণা আত্মহত্যা 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে হাসপাতাল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

নিহত শারমিন আক্তার (৩৫) ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের কাঁঠালতলা বাজার সংলগ্ন সাইফুল ঘরামীর স্ত্রী এবং একই উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত বোরহান মৃধার মেয়ে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শ্বশুরবাড়িতে শারমিন আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাতেই ডাসার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুমসাদি ইসলাম ইভা বলেন, শারমিন নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। 

তবে এ ব্যাপারে নিহতের স্বামী সাইফুল ঘরামী কোনো মন্তব্য করতে রাজি হননি। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মাদারীপুরে মানব পাচার মামলার প্রধান আসামি জুলহাস তালুকদার গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মাদারীপুরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙন, আতঙ্কে পাড়ের মানুষ

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার