হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর আ.লীগের সহসভাপতি খোকন ব্যাপারী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

খায়রুল আলম খোকন ব্যাপারী। ছবি: সংগৃহীত

মাদারীপুরের আওয়ামী লীগ নেতা মো. খায়রুল আলম খোকন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. খায়রুল আলম মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন ব্যাপারী কিছুদিন আত্মগোপনে থাকেন। এরপরে নিজ বাড়িতে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন ব্যাপারীকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ

ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত শুরু, চাপ বাড়ছে মহাসড়কে

মাদারীপুরে বাসে হঠাৎ ব্রেক, দরজা দিয়ে ছিটকে পড়ে যাত্রী নিহত

শিবচরে ঝড়ে খুঁটি ভেঙে বিদ্যুৎ-সংযোগ বন্ধ

শিবচরে কালবৈশাখীর কবলে পড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা

লিবিয়ায় নির্যাতনের শিকার যুবক দেশে ফিরে মাদারীপুরে হাসপাতালে ভর্তি

মাদারীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ২