হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি: লক্ষ্মীপুরে ডিজিএম গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গতকাল রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। ওই রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্নাফ হোসেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ইন্ধন দিয়ে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ওই দিন মো. আরশাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসানকে প্রধান আসামি করে চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই ডিজিএম আলী হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা। 

ওসি মোন্নাফ হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে আলী হাসানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করে। ওই রাতেই তাঁকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২