হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরে গাছ ও বাঁশের গুঁড়ি ফেলে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়। এতে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ সময় চাঁদপুরে যাওয়ার পথে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়া যানজটে আটকা পড়েন। পরে আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছাড়েন। ঘটনার পর রাত ১০টার দিকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ বিষয়ে বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য।

স্থানীয় সূত্র বলেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮-২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। ঈদের দিনেও চরম লোডশেডিং হয়। গত তিন দিনের লোডশেডিংয়ে মানুষের বাসাবাড়ির ফ্রিজে থাকা সব খাবার নষ্ট হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লোডশেডিং বন্ধের দাবিতে চরপাতার গাছিরহাট গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে রায়পুর থানা-পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ‘এই উপজেলায় লোডশেডিং সবচেয়ে বেশি। ঈদের দিনেও বিদ্যুৎ নেই। এক অস্বস্তিকর অবস্থা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।’

সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের উপমহাব্যবস্থাপককে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখার জন্য উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ অফিসকে নির্দেশ দিয়েছি।’

রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার কালবৈশাখীতে ৩৩ কেভিসহ সব লাইন বন্ধ ছিল। অনেক জায়গায় খুঁটি ভেঙেছে, তার ছিঁড়েছে, মিটার ভেঙেছে, ট্রান্সফরমার নষ্ট হয়েছে, লাইনের ওপর গাছ পড়েছে। রাত ৮টার পর পৌরসভায় বিদ্যুৎ-সরবরাহ চালু করা গেলেও মধ্যরাত পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক করা যায়নি।

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা

লক্ষ্মীপুরের ১১ গ্রামে আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদ

লক্ষ্মীপুরে মাছঘাটের আধিপত্য নিয়ে দুই গ্রুপের মারামারি, আহত ৭

গত ১৭ বছর দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে জামিন পেলেন দুধের শিশু নিয়ে কারাবন্দী নারী

কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল