হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

৯৯৯-এ ফোন, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার আজ সোমবার জানান, গতকাল রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর থানার লামছড়ি এলাকা থেকে শিশুটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করে ধর্ষণের অভিযোগ জানান। এ সময় তিনি দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

পরে ৯৯৯ থেকে বিষয়টি লক্ষ্মীপুর সদর থানাকে জানানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটির বাবা-মা ও ভাইবোন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ায় সে বাসায় একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কিশোর খেলার কথা বলে শিশুটিকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন অভিযুক্ত কিশোরকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান আনোয়ার সাত্তার।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩, ককটেল বিস্ফোরণ

স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি

মোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে মারামারি, আতঙ্কে নার্স-রোগীরা

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ