হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

মো. ইউসুফ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে বৌলাই-যশোদল বাইপাস সড়কের রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে।

নিহত ইউসুফের বাবা মো. ওসমান জানান, ইউসুফ তাঁর সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি বাইপাস সড়কে উঠতেই একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।

ওসমান বলেন, ‘চোখের সামনেই আমার ছেলের জীবনটা কেড়ে নিল।’

কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফজলে রাব্বী জানান, দুপুরের পর ইউসুফ তার বাবার সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে যায়, যেখানে তার বাবা ধান ভাঙার কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা বৌলাই-যশোদল বাইপাস সড়কের আমাটি শিবপুর এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ইউসুফকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফজলে রাব্বী আরও জানান, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কিশোরগঞ্জে বৃষ্টি ও উজানের ঢলে ডুবল হাওরের ৮৪৫ হেক্টর জমির বোরো

দোকানের মালিকানা নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

ছেলে মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর মারা গেলেন মা

হাওরে ধানের বাম্পার ফলন, তবু অস্বস্তিতে চাষি

কিশোরগঞ্জে আ.লীগ নেতাকে ‘কলার ধরে’ পুলিশে দিলেন বিএনপি নেতা

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

স্কুলজীবনের বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ব্যবসায়ী নিহত

খাল আটকে ফিশারি, ডুবেছে ধানের খেত

পাকুন্দিয়ায় সংঘর্ষের পর পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ১৩, দুই গ্রাম পুরুষশূন্য