হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

গ্রেপ্তার রিগান হোসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার শোলমারীতে শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। দণ্ডিত রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ বেলা ১১টার দিকে শোলমারী গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ভুক্তভোগী শিশুটি তেরঘরিয়া গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল। রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশীরা জানতে পেরে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা শাহাবুদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত রিগান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যে সন্দেহাতীতভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু