হোম > সারা দেশ > খুলনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সন্ত্রাসী ফয়সালকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি বাড়ি থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে।

ফয়সালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, ‘সন্ত্রাসী নুর আজিমের অবর্তমানে ফয়সাল বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করছিল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একজন। তাকে আমরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে খুঁজছিলাম। আজ তার সঠিক সন্ধান জানতে পেয়ে অভিযান চালিয়ে টুটপাড়া মহিরবাড়ি খালপাড় একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।’

খুলনায় লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

খুলনায় হামের প্রকোপ বাড়ছে, ৩ মাসে উপসর্গ নিয়ে ভর্তি ৩৬২

যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

খুলনা: সংকটে বিশেষায়িত হাসপাতাল

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারচালক গ্রেপ্তার

৪ শতাধিক ভুয়া ভোটার রেখেই খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন আয়োজন চেষ্টার অভিযোগ

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০০

খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের