হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এল ৬০ টন কাঁচা মরিচ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাকে ৬০ টন ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে এসেছে। আজ রোববার দুপুরে এই কাঁচা মরিচ প্রবেশ করে। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা আজকের পত্রিকাকে বলেন, প্রতি টন কাঁচা মরিচের এলসিমূল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা সম্ভব। 

ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, প্রতিদিন যদি ভোমরা থেকে ৩০-৪০ ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকে, তাহলে দাম এমনিতেই কমে যাবে। 

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় বাজারে ঝালের দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাঁচ দিন বন্ধ থাকার পরে আজ প্রথম দিনেই এ পর্যন্ত ছয় ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সন্ধ্যার দিকে আরও মরিচ ঢুকবে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। আগামীকাল থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক কাঁচা মরিচ ঢুকবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থা চলে আসবে।’

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশি কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দেশি মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।

খুলনায় ৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাতে চায়ের দোকানির মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেসিসি প্রশাসক মঞ্জু

সুন্দরবনে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলেকে উদ্ধার

পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই: হুইপ বকুল

নবনিযুক্ত প্রশাসকের খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

কুয়েটের উপাচার্য হলেন সেই মাছুদ

খুলনায় ‘অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার’ সময় যুবক গুলিবিদ্ধ

খুলনায় যুবদল কর্মী রাসুকে গুলি করে হত্যা

ঈদে ছুটি কাটাবেন না পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা