হোম > সারা দেশ > জয়পুরহাট

কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি

গ্রেপ্তার আসামিরা হলেন মোরসালিন সরকার ও বাবুল হোসেন। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে র‍্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। আজ সোমবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাবুল হোসেন (৬৭) এবং জেলার পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকার মোরসালিন সরকার (২৩)। তাঁদের কাছে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। ছবি: সংগৃহীত

র‍্যাব জানায়, এ চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে প্রাচীন কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে পাচার করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে গ্রেপ্তার হওয়া আসামিদের গতিবিধি নজরে রেখেছিল র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা পাচারের উদ্দেশ্যেই মূর্তিটি নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাবের দাবি, এই চক্রের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে জেলার পাঁচবিবি থানায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়পুরহাটে হামলার ৩১ দিন পর আহত পাম্প কর্মচারীর মৃত্যু, ময়নাতদন্ত চায় পুলিশ

জয়পুরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

দিবালোকে বাড়ির সামনে থেকে গরু চুরি, গণপিটুনির পর পুলিশে দিল উত্তেজিত জনতা

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষ: ২০ বছর ধরে শোক আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন ভুক্তভোগীরা

দুই দাবিতে জয়পুরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও মানববন্ধন

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

আক্কেলপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত

তালোড়া বাইগুনি খাল: খননে অনিয়ম, শ্রমিকের তালিকায় বিত্তবানেরা

১৭ বছর পর ছাত্রীনিবাসের নারী তত্ত্বাবধায়ককে হত্যার রায়, দারোয়ানের যাবজ্জীবন