হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে নিরব হত্যা মামলার আসামিরা ৩ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে তেল আনতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব হোসেন (২২) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর আমলি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, গতকাল মঙ্গলবার বিজ্ঞ আমলি আদালত ঝিনাইদহ সদরে নিরব হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ কারাগার থেকে গ্রেপ্তার আসামি নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মামলার অপর আসামি পলাতক রয়েছেন। ওসি আরও বলেন, তাঁকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

৭ মার্চ শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যান নিরব হোসেন ও তাঁর এক বন্ধু। তখন পাম্পের শ্রমিকেরা বলেন তেল নেই পাম্প বন্ধ আছে। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তাঁরা ফেরার সময় দেখেন ওই পাম্পে বোতলে তেল দেওয়া হচ্ছে। তখন তাঁরা শ্রমিকদের বলেন আপনারা আমাদের তেল দিলেন না। এখন আবার বোতলে বিক্রি করছেন।

এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পাম্পশ্রমিকেরা নিরব হোসেনকে মারপিট করে। তখন সে বাসায় ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এদিন রাতেই নিহত নিরবের খালু আবুল কাশেম বাদী হয়ে চারজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছে।

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহে পশু বিক্রি: দরপত্রে সাড়া নেই, ছয় হাট নেতাদের কবজায়

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের অভিযান, ২২ স্থাপনা উচ্ছেদ

ফ্যান দিয়ে ধান ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শতবর্ষী বটগাছে রেস্টুরেন্ট, হারাচ্ছে পাখিদের নিরাপদ আশ্রয়